বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সিরাজগঞ্জে অস্ত্র গুলি সহ ৬ ডাকাত আটক

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে অস্ত্র গুলি সহ ৬ ডাকাত আটক

সিরাজগঞ্জ শহরের ট্রাক ষ্টান্ড এর সামনে থেকে ২টি রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজান গ্রামের শফিকুল আলম তুহিন , বগুড়া জেলার ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের বেল্লাল হোসেন একই গ্রামের সোহাগ হোসেন ও বুধা ফকির, বগুড়া জেলার দক্ষিন আটকোরিয়া গ্রামের নান্নু মন্ডল, গাজীপুর জেলার বেলাশি সরকার বাড়ির ইসমাইল সরকার।

প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর ডাকাত দলের সদস্যরা মেয়ে দেখার নাম করে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে মাইক্রোবাসের মালিক চালকের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ঘটনাটি র‌্যাব সদর দপ্তরে অবগত করেন। র‌্যাব সদস্যরা গোয়েন্দা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন মাইক্রোবাসের চালককে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে জীবন নাশের হুমকি দিয়ে ডাকাতি করার প্র¯ু‘তি গ্রহণ করেছে। র‌্যাব সদর দপ্তর আরও জানতে পারে যে গাড়িটি সিরাজগঞ্জ সায়েদাবাদ মোড় হতে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছে। ঘঁনাটি র‌্যাব সদর দপ্তর র‌্যাব-১২ কে বিষয়টি অবহিত ও কার্যকরি ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করে।

পরবর্তীতে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ট্রাক ষ্ট্যান্ডের সামনে থেকে মাইক্রোবাস সহ ডাকাতি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের দেয়া তথ্য মতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী মধ্যপাড়ার সুফিয়ান সাদিক ভিলার সমনে হতে আরো একজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২টি রিভলবার, ২ রাউন্ড গুলি সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com