বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৬

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গাদের দু’গ্রুপের দু’গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ছয়জন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।

তিনি জানান, ‘এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন,’। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), আজিজুল হক (২৬), মো. আমীন (৩২)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান তিনি। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com