বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পূজামণ্ডপে কোরআন: কুমিল্লা জেলা পুলিশের হেফাজতে সেই ইকবাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
পূজামণ্ডপে কোরআন: কুমিল্লা জেলা পুলিশের হেফাজতে সেই ইকবাল

কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন রাখার যে ঘটনা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছিল, সেই ঘটনার প্রধান সন্দেহভাজন ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত থেকে তাকে প্রথমে আটক করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, কক্সবাজার থেকে ইকবাল হোসেন নামে যাকে আটক করা হয়েছে তিনি এখন কুমিল্লা জেলা পুলিশের হেফাজতে আছেন।

তিনি বলেন, ‘কক্সবাজার পুলিশ ওই ব্যক্তিকে আটক করার পর আমরা যাচাই বাছাই করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। ইকবাল হোসেনকে এখন কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ইকবালকে নিতে ভোর ৫টার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কক্সবাজারে আসে। ভোর সাড়ে ৬টার দিকে ইকবাল হোসেনকে কুমিল্লা জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই কুমিল্লা জেলা পুলিশের ওই টিম ইকবাল হোসেন নিয়ে রওনা দেয়।

গত ১৩ই অক্টোবর হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজার সময় কুমিল্লার একটা পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ এবং পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাতজনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com