শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আলোকিত বাংলাদেশ পত্রিকা বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
আলোকিত বাংলাদেশ পত্রিকা বন্ধ

দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ আপাতত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার পত্রিকার হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক ও কর্মীদের এ তথ্য জানানো হয়েছে। এতে প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন।

জানা গেছে, পত্রিকাটি ১১ মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

পত্রিকাটির এক সাংবাদিক জানান, হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক-কর্মীদের জানানো হয় মালিকপক্ষ আপাতত আলোকিত বাংলাদেশ আর প্রকাশ করবে না। এ ব্যাপারে সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হিসাব বিভাগের সংশ্লিষ্টদের জানিয়েছেন সাংবাদিকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কাজী রফিকুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৯ মাসের বেতন-ভাতা দুই মাস পর পর কিস্তিতে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

৯ বছর ধরে কর্মরতদের অন্যান্য কোনো পাওনা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে কোনো কিছু বলা হয়নি। পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর ১৫১/৭ গ্রিন রোডে। সেখানে অফিস ভাড়াও বাকি রয়েছে। অফিসটিও ছেড়ে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com