শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাসহ (মিশুক) শাহিন ওরফে শাকিল (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক শাহিন জেলা সদর উপজেলার কাটাখালী এলাকার মো. আ. সালামের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৬ অক্টোবর সাইফুল ইসলামের ব্যাটারিচালিত একটি অটোরিকশা গ্যারেজ থেকে চুরি হয়। এ ব্যাপারে র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন সাইফুল। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে চোর চক্রের অবস্থান নিশ্চিত হয়ে গোপন তথ্যে ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে অটোরিকশাসহ চোর চক্রের সদস্য শাহিন ওরফে শাকিলকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন জানায়- দু’তিনজন মিলে আব্দুল মান্নানের গ্যারেজের তালা ভেঙে ওই অটোরিকশাটি চুরি করেন তারা।

এ ঘটনায় শাহিনের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া চোর চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com