সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য/উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। এছাড়া মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) দেবাশীষ নাগ, বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের  পরিচালক ড. মোঃ আমিনুল ইসলাম ও ড. মোঃ জাহেদুল হাসান, ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীলসহ মন্ত্রণালয় ও ট্রাস্ট্রের অন্যান্য কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সাধারণতঃ বঙ্গবভনে আয়োজন করা হয়ে থাকে। তবে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গত বছর হতে মন্ত্রণালয়ে আয়োজন করা হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে সাত জন বীরশ্রেষ্ঠ পরিবারের একুশ জন সদস্য/উত্তরাধিকারীদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে প্রাইজবন্ড উপহার প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com