সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে
২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার ( ২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহর আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

প্রধানমন্ত্রীর এ সফরে মালদ্বীপে বাংলাদেশিদের শ্রমবাজারসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, সেনাপ্রধান এসফরে যোগ দিচ্ছেন। এ সফরে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হবে ।

সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হওয়ার কথা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com