সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

গিনেস বুকে বরিশালের মেয়ে নিপা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে
গিনেস বুকে বরিশালের মেয়ে নিপা

মাত্র এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সেই সনদ মঙ্গলবার (২১ ডিসেম্বর) হাতে পেয়েছেন নিপা। এই সনদ পেয়ে উচ্ছ্বসিত তার স্বামী, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষিরা।

 

রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ ও গৃহিণী মোসাম্মৎ পারভীনের একমাত্র মেয়ে নুসরাত জাহান নিপা (৩০)। তার বাসা বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকায়।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে মাস্টার্স শেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনডিও) চাকরি করছেন নিপা। সেই সঙ্গে অনলাইনের একটি প্ল্যাটফর্মে নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রেখেছেন।

বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সঙ্গে নিপার বিয়ে হয়েছে চার বছর আগে। স্বামীর সঙ্গে নগরের নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কে বসবাস করছেন নিপা।

নুসরাত জাহান নিপা বাংলানিউজকে বলেন, ২০২০ সালে করোনা সংক্রমণের সময় লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখেন তিনি। যেখানে একটার ওপর একটা কয়েন সাজিয়ে টাওয়ারের মতো তৈরি করা হয়। ২০১৫ সালে এভাবে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ওই ব্যক্তি।

নিপা বলেন, চিন্তা করলাম তিনি পারলে আমি কেন পারব না। যাই হোক, এরপর থেকে অনুশীলন শুরু করি। চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা করে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই। কয়েন যোগানো, ভিডিও বানানোসহ পুরো কাজে আমার স্বামী সহায়তা করে গেছেন।

তিনি বলেন, গত ৩০ নভেম্বরে মেইলে কর্তৃপক্ষ জানায়, আগের রেকর্ড ভেঙে আমার রেকর্ড গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কাঙ্ক্ষিত সনদটি হাতে পাই। এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com