সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

চতুর্থ ধাপের ইউপি ভোট চলছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপের ইউপি ভোট চলছে

চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

চতুর্থ ধাপের নির্বাচনে ৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইতোমধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬টি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনী সহিংসতায় ৫০ জনের মতো নিহত হয়েছেন। আহত হয়েছে তিন শতাধিক ব্যক্তি।

মাঠ প্রশাসন থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর হওয়ার জন্য ইসিতে সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যার ধারাবাহিকতায় ২০ উপজেলায় নিয়োজিত রয়েছেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত তিন ধাপের ভোটের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় ভোটের দু’দিন আগে থেকে দু’দিন পর পর্যন্ত সহিংস ঘটনাগুলো ঘটে থাকে। তাই ইসিও ভোটের দু’দিন পর পর্যন্ত বিভিন্ন বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের নিয়োজিত রাখছে ভোটের মাঠে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৫৮ জেলার, ১১৮টি উপজেলায় ৮৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে কেন্দ্র প্রতি মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স।

এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ১টি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য ১টি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।

প্রতি উপজেলায় র‌্যাবের রয়েছে ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং টিম। বিজিবির ২ প্লাটুন সদস্য নিয়োজিত আছে মোবাইল টিম হিসেবে। আর এক প্লাটুন নিয়োজিত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আবার উপকূলীয় প্রতি উপজেলার জন্য ২ প্লাটুন কোস্ট গার্ড মোবাইল টিম হিসেবে ও ১ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

চতুর্থ ধাপে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২৯৫ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করছেন। চেয়ারম্যান পদে এই ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ।

পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com