সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

৪ জনের পাহারায় গণধর্ষণ চালায় রিয়াদসহ ৬ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
৪ জনের পাহারায় গণধর্ষণ চালায় রিয়াদসহ ৬ জন

ময়মনসিংহের হালুয়াঘাটে আদিবাসী গারো সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান অংশ নেয় রিয়াদসহ তার দশ সহযোগী। রাতে ওই বিয়ের অনুষ্ঠান শেষে স্কুল পড়ুয়া গারো সম্প্রদায়েরে দুই কিশোরীর পিছু নেয় তারা।

এক পর্যায়ে তারা দুই কিশোরীকে আটকে ফেলে। দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় রিয়াদসহ ছয়জন সরাসরি অংশ নেয়। আর চারজন আশপাশে পাহারায় ছিলেন। এরপর দুই কিশোরীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরী থানায় মামলা দায়ের করার পর রিয়াদসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদ (২২) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন। শনিবার (০৮ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেফতার করা হয়।

শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আগেও রিয়াদ এমন আরও ঘটনা ঘটিয়েছে। সেগুলো সালিশি বিচারের মাধ্যমে সমঝোতা হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com