মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

থানায় অস্ত্র জমা দিলেন ডা. মুরাদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
থানায় অস্ত্র জমা দিলেন ডা. মুরাদ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের লাইসেন্স করা দুটি অস্ত্র এবং তার স্ত্রীর লাইসেন্স করা একটি অস্ত্র জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

এর আগে, নির্যাতন এবং প্রাণনাশের হুমকির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থানায় ডা. মুরাদের স্ত্রী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

রোববার (০৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানার নির্দেশনা অনুযায়ী শনিবার (০৮ জানুয়ারি) এসে ডা. মুরাদ তার দুটি লাইসেন্স করা অস্ত্র ও তার স্ত্রীর একটি লাইসেন্স করা অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দুটি শটগান।

কারণ প্রসঙ্গে ওসি বলেন, ডা. মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি জিডি করেছেন। তাই তার (স্ত্রীর) নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জিডিতে নিরাপত্তার বিষয় উল্লেখ করা হয়েছে। তাই আমরা অস্ত্রগুলো জমা নিয়েছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অস্ত্রগুলো থানায় জমা থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ডা. মুরাদ স্ত্রী-সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তার স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল দিয়ে সহায়তা চান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে ডা. মুরাদ বাসা থেকে বের হয়ে যান। পরে ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com