বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

তাড়াইলে বেড়েছে শীতের তীব্রতা  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলে বেড়েছে শীতের তীব্রতা  

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাসহ হাওরাঞ্চল। তাপমাত্রা কমে যাওয়ায় শুরু হয়েছে মৃদ শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সকালে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। সূর্যের দেখা মিলছে সকাল ১০ টার পর। সড়কে কমেছে মানুষের চলাচল।

সরেজমিনে দেখা যায়, শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগও। বিশেষ করে শিশুদের ডাইরিয়া, জ্বর-সর্দি বেড়েছে বলে দেখা গেছে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে। দিনমজুর আতহার আলী, আব্বাস আলী ও শাহেদ মিয়া বলেন, আমরা ভোরবেলায় বাড়ি থাইকে কাজের জন‍্য বাইরে বের হইছি। সাইকেল চালিয়ে আসার সময় পেডেল মারব সে শক্তি হইছে না। শরীর কালা হইয়ি যাইছে। তারপরও কাজে আসতে হবে।

মাছ ব‍্যবসায়ী আক্কাছ আলী বলেন, আমরা নছিমন গাড়ি নিয়ে ভোরে নান্দাইল চৌরাস্তা মাছের আড়তে যাই। কিন্তু রাত থাইকি খুব শীত পড়তে শুরু করেছে। গাড়ি চালি আড়তে পৌঁছে আগে আগুন তাপাছি। তারপর মাছ কিনিছি। হাত-পা কালা ধইরি যাইছে।

সরকারি-বেসরকারিভাবে দুস্হ ও অসহায়দের মাঝে চোখে পরার মতো এখনো কোনো শীতবস্ত্র, কম্বল দেয়া হচ্ছে না। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ভেরনতলা গ্রামের ৯০ বছরের বৃদ্ধা আছিয়া খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, এহন ঠান্ডা খুব বেশি লাগে। আমগোরে কেউ চোহে দেহে না। তিনি বিত্তবানদের কাছে শীতবস্ত্র ও কম্বলের দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com