সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

উচ্চ আদালতে যাবেন ওসি প্রদীপ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
উচ্চ আদালতে যাবেন ওসি প্রদীপ

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটির রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় ওসি প্রদীপের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেছেন, আমরা ন্যায়বিচার চেয়েছিলাম। পরিকল্পিত যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, রাষ্ট্রপক্ষই সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। দণ্ডিত আসামিদের সঙ্গে আমার (ওসি প্রদীপ) কোনো যোগাযোগ ছিল না। এমনকি সিনহা মো. রাশেদ এবং তার সফরসঙ্গীদের সঙ্গে ঘটনার দিন পর্যন্ত কখনো আমার সঙ্গে কোনো জায়গায় কোনো যোগাযোগ হয়নি।

ওসি প্রদীপের আইনজীবী আরও বলেন, কোনোভাবেই রাষ্ট্রপক্ষ আমার (ওসি প্রদীপ) বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি। এরপরেও যেহেতু আদালত রায় দিয়েছেন, ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম, সেটা থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা আপিল করবো। আমাদের বিশ্বাস উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।

অন্যদিকে ওসি প্রদীপসহ প্রধান দুই আসামির মৃত্যুদণ্ড হওয়ায় প্রত্যাশাপূরণ হয়েছে উল্লেখ করে নিহত মেজর সিনহার বোন সাংবাদিকদের বলেছেন, প্রধান দুই আসামির এমন শাস্তি না হলে আমরা অবাক হতাম। আদালত চুলচেরা বিশ্লেষণ করে রায় দিয়েছেন। আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হয়েছে, সন্তুষ্টির জায়গাটা সেদিন বলব যেদিন এটা কার্যকর হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com