সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

জায়েদের প্রার্থিতা বাতিল, সাধারণ সম্পাদক নিপুণ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
জায়েদের প্রার্থিতা বাতিল, সাধারণ সম্পাদক নিপুণ

শেষ পর্যন্ত চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে জায়েদ খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যথাযথ সাক্ষী-প্রমাণ উপস্থাপন করেছেন। এজন্য দু’পক্ষকে নিয়েই বৈঠক ডাকা হয়। সবকিছু বিবেচনা করে জায়েদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে। সেজন্য তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। ’

বৈঠকে জায়েদ খান উপস্থিত না হলেও তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী জেসমিন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ছাড়াও উপস্থিত ছিলেন আপিল বোর্ডের সদস্য মোহম্মদ হোসেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনের এক সপ্তাহ পর চূড়ান্তভাবে তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হলো।

এর আগে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্যানেলের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পাশাপাশি কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।

নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিষ্পত্তি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্বাচনের আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনেই শনিবার (৫ জানুয়ারি) বিষয়টির সুরাহা করতে বৈঠক ডাকে আপিল বোর্ড।

বিষয়টিকে কেন্দ্র করে এফডিসিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com