সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

২১ ফেব্রুয়ারি সামনে রেখে মেস-হোটেলে তল্লাশি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
২১ ফেব্রুয়ারি সামনে রেখে মেস-হোটেলে তল্লাশি

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে ও গুরুত্বপূর্ণ এলাকার মেস ও আবাসিক হোটেলে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব মেস ও আবাসিক হোটেল রয়েছে সেগুলো এবং যেসব গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেখানে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে তল্লাশি শুরু করা হবে। যাতে কোনো দুষ্কৃতী সেখানে অবস্থান নিয়ে কোনো নাশকতামূলক কাজ করতে না পারে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ প্রতিবছর এই শহীদ মিনার এলাকা থেকে প্রচুর মোবাইল ফোন চুরি হয়। শত শত মানুষ লাইনে থাকে। এতে করে মোবাইল চুরির বিষয়টি ধরা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না জানিয়ে তিনি বলেন, ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‌্যাব, সোয়াট টিম ও ডগ স্কোয়াড দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com