সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, সার্কুলার আসছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, সার্কুলার আসছে

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা দিয়ে সার্কুলার আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ২০২০ সালে হাইকোর্টের এমন একটি রায় আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা আজকে কেবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে, জয় বাংলাকে কেবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। কোর্টের ইনস্ট্রাকশন নিয়ে আমরা নোটিফিকেশন দিয়ে দেব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাংবিধানিক সব পদধারী, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি কর্মসূচি শেষে এটা বলবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসাসহ বিশ্ববিদ্যালয়ের সভা, সেমিনার বা অ্যাসেম্বলি শেষে এটা বলতে হবে। সরকারি বা বেসরকারি যে অনুষ্ঠানই হোক সবাইকে এই স্লোগান ইউজ করতে হবে। অবিলম্বে এটা নিয়ে নোটিফিকেশন জারি করা হবে।

২০২০ সালে ১০ মার্চ এক রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com