সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন’

‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। এখন এটা নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে। ’

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। ড. মোমেন এক প্যানেল আলোচনায় বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে। এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক দেশই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে উন্নতি করছে। আর এ জন্য দরকার অবকাঠামো উন্নয়ন। তবে, আমাদের কাছে অনেক টাকা নেই। আমাদের প্রযুক্তিও নেই। সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে। ভারতও আমাদের ঋণ দিয়েছে। আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ। অপর দিকে চীন টাকার বস্তা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে৷ আমরা এখন কী করতে পারি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। সে কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন। তবে, আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি থেকেই অধিকাংশ ঋণ নিয়েছি। উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি।

এ বিষয়ে তিনি সেখানের অতিথি বক্তাদের পরামর্শও চান। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com