মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার পার্শ্ববর্তী জাকছড়া লেবু বাগান উদ্ধারকৃত ১৪ ফুট দৈর্ঘ্যর ও প্রায় ৭০ কেজি ওজনের আলোচিত অজগর সাপটিসহ মোট ৩টি অজগর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বন বিভাগের স্টাফদের উপস্থিতিতে এই সাপগুলো অবমুক্ত করা হয়। বন বিভাগ বলেন, স্থানীয় সাংবাদিকের ফেসবুকে সাপটির ভিডিও পোস্ট করলে অনেকেই খোঁজ নেন। পরে ১৪ ফুট লম্বা ও ৬০ কেজি ওজনের সাপটি বন থেকে উদ্ধারের পর এর সুস্থতা নিশ্চিত করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত ১২ ফেব্রুয়ারী একটি বার্মিজ অজগর সাপ একটি চা বাগানের ভেতরে দেখতে পায় কিছু চা শ্রমিক, তখন সেই সাপের পিছনে পিছনে গিয়ে মোঠোফোনে ভিডিও ধারন করেন তিনি। পরে সেই সাপের ভিডিও ধারনের কথা জানায় পরিবেশবাদী ও সাংবাদিক রিপন দে-কে। পরে তিনি তার ফেইসবুক ব্যারিপাই আইডি থেকে ১৩ ফেব্রুয়ারী সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে তখন দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। অনেকের দাবি, দেশের মধ্যে এই সাপটিই সবচেয়ে বড়। এ নিয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও গবেষক ও পরিবেশ কর্মীদের দাবি, এত বড় সাপ তারা বাস্তবে কখনো দেখেননি। শুধু বিদেশি সিনেমাতেই দেখেছেন।
লাউয়াছড়া পুঞ্জির আদিবাসী নেতা সাজু মার্চিয়াং জানান, গত ১২ ফেব্রুয়ারী সাপটিকে দেখা যায় আলোচিত অজগর সাপটি লাউয়াছড়ার পার্শ্ববর্তী জাগছড়া এলাকার লেবু বাগানে।
সাপটির আনুমানিক দৈর্ঘ্য ২০ ফুটের বেশি হবে। সাপটির জেন ৬০ কেজির মতো হবে। সাপটির সর্বশেষ অবস্থা জানা যায়নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এটি চা বাগানের দিকে যাচ্ছে। তিনি বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী বিভিন্ন লোকালয়ে প্রায়ই দেখা মিলে অজগরের। স্থানীয়দের ছাগল ধরতে গিয়ে এরা আটকা পড়ে মাঝেমধ্যেই। পরে এদের বেশিরভাগকেই উদ্ধার করে আবার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়। তিনি আরো বলেন,সোমবার সেই আলোচিত সাপসহ মোট ৩টি অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
পরিবেশবাদী ও সাংবাদিক রিপন-দে বলেন, আসলে সাপটি যখন ভিডিওতে দেখেছিলাম তখন মনে হয়েছিল ১৫ ফুটের অধিক হবে এবং ওজনে ৫০ কেজির মতো হবে। পরে জানতে পারি বনবিভাগ সেই সাপটিকে আটক করে একটি লেবু বাগান থেকে। তবে সাপটিকে অবমুক্ত কালে দেখি ১৪ ফুট দৈর্ঘ্য ও তার ওজন প্রায় ৬০ কেজির মতো। তিনি আরো বলেন, অজগর সাপটি মুলত খাবারের জন্য বন থেকে বাহিরে চলে এসেছিল। খাবারের সংকটের কারনে এমন হয়ে থাকে। যদি পর্যপ্ত পরিমান খাবার বনে থাকতো তাহলে সাপগুলো আর বাহিরে আসতো না।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সাপ গবেষক মোহাম্মাদ আবদুল ওয়াহেদ চৌধুরী বলেন, কিছুদিন আগে আমি যখন সাপটিকে ফেইসবুকে দেখি তখন ১৮ ফুটের বেশি হবে ভেবেছিলাম, তখন তো আর সাপটিকে আটক বা মাপা হয়নি। তবে দেখে মনে হয়েছিলো এটি অনেক লম্বা হবে। তখন ধারণা করছিলাম ২০ ফুটের বেশি। যদি তাই হয়, তবে এটি দেশে আমার দেখা সবচেয়ে বড় সাপ। তবে সোমবার বন বিভাগের কাছ থেকে জানতে পারলাম লাউয়াছড়ার পাশর্^বর্তী জাকছড়া লেবু বাগান উদ্ধারকৃত ১৪ ফুট দৈর্ঘ্যর ও প্রায় ৬০ কেজি ওজনের মতো।
বিভাগীর বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,অজগরসাপটিকে একটি লেবু বাগান থেকে আটক করি,পরে সেটাকে রেসকিউ সেন্টারে রাখা হয় এখন আলোচিত অজগর সাপসহ মোট ৩টি অজগর সাপ আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন, তার সাথে মিডিয়া কর্মীরাও। তিনি আরো বলেন, লাউয়াছড়া বন্যপ্রানীর জন্য একটি ভালো জায়গা। আমাদের সবার উচিত এদের রক্ষা করা এবং লাউয়াছড়াকে নিরাপদ এবং প্রাণীবান্ধব রাখা। বনবিভাগ লাউয়াছড়া নিয়ে খুবই আন্তরিক। পরিবেশের জন্য সাপ খুবই প্রয়োজনীয়।’