সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

প্রাণ ফিরলো খাগড়াছড়ি পুলিশে, ৫টি ভবন উদ্বোধন করলেন পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
প্রাণ ফিরলো খাগড়াছড়ি পুলিশে, ৫টি ভবন উদ্বোধন করলেন পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ

খাগড়াছড়িতে নবনির্মিত নারী ব্যারাক ভবন,৬’তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৫টি দৃষ্টি নন্দন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ২০২২) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি নবনির্মিত ভবন উদ্বোধনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

এ সময় তিনি লাইন্সে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক চুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬’তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি থানা ভবন,লক্ষীছড়ি থানা ভবন,ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার)পিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো: সাইফুল ইসলাম বিপিএম (বার),খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর আগমনে খাগড়াছড়িতে জেলা পুলিশে উৎসবের আমেজের পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর প্রথম সফরে প্রাণ ফিরে পায় পুলিশ সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com