সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

চতুর্থ ভোটার দিবস বুধবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে
চতুর্থ ভোটার দিবস বুধবার

আগামীকাল বুধবার (০২ মার্চ) উদযাপিত হবে চতুর্থ ভোটার দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি শুরু হয়ে শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিকেল ৩টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সিইসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২১ জন নতুন ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে।

একই কর্মসূচি পালন করা হবে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে। স্থানীয় প্রশাসনের নেতৃত্বে পরিচালিত হবে সব আয়োজন।

দেশে প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করা হয় ২০১৯ সালে। ২ মার্চ কেবল ভোটার দিবসই নয়, এদিন হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে ইসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com