শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বৃটেনে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হলেন শ্রীমঙ্গলের ছেলে আজিজুল

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
বৃটেনে কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হলেন শ্রীমঙ্গলের ছেলে আজিজুল
ইংল্যান্ডের আগামী মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডন ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের রিজেন্ট’স পার্ক ওয়ার্ডে জনপ্রিয় লেবার পার্টি থেকে এবার কাউন্সিলর প্রার্থী মনোনীত হলেন বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতিসন্তান মোঃ আজিজুল হক কায়েস। জানা গেছে তাঁর রানিং মেট হিসেবে আছেন কিয়ান রিচার্ডসন ও কনর উইটহাম।

মর্যাদাপূর্ণ এই ওয়ার্ডের মধ্যে রয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন কেন্দ্রীয় মসজিদ (রিজেন্ট’স পার্ক মস্ক), বিখ্যাত ওয়েলিংটন হসপিট্যাল, মাদাম তুসো মিউজিয়াম, লন্ডন  সহ লন্ডনের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। এছাড়াও ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের মধ্যে রয়েছে হাউজ অব কমন্স, হাউজ অব লর্ডস, বাকিংহাম প্যালেসহ বৃটেনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা।

এই আজিজুল হক কায়েস একজন সমাজসেবক রাজনীতিবিদ, সাংবাদিক। তা ছাড়াও তিনি একাউন্টেন্ট হিসেবে কমিউনিটিতে বেশ পরিচিত।
তিনি লেবার পার্টির নর্থ ওয়েস্টমিনিস্টার সিএলপি’র (নির্বাচনী এলাকা) ফাইনান্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কয়েক বছর ধরে। একই সাথে তিনি লেবার পার্টির লিটল ভেনিস, চার্চস্ট্রীট ও ম্যাইডা ভ্যাল শাখার নির্বাচিত ভাইস চেয়ার হিসেবেও দায়িত্বরত আছেন।

মোঃ আজিজুল হক কায়েস  স্বনামধন্য সাংবাদিক ও তরুণ সংগঠক হিসেবেও তার খ্যাতি রয়েছে। এক যুগের অধিক সময় ধরে তিনি বিলেতের বাংলা মিডিয়াতেও কাজ করছেন। ওয়েস্ট লন্ডন থেকে প্রকাশিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ ৩২ পাতার দ্বি-ভাষী (বাইলিঙ্গুয়াল) সাপ্তাহিক এনআরবি নিউজের সম্পাদকও ছিলেন তিনি ।

বর্তমানেও তিনি আর্থিক বিষয়াদি ভিত্তিক নিউজ পোর্টাল www.nrbfinance.comএর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস- এ কয়েক বছর যাবত তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মর্টগেজ ও ফাইন্যান্স- বিষয়ক শো ‘মানি ম্যাটার্স’ উপস্থাপনা করে প্রশংসা পেয়েছেন। এখনও বিভিন্ন অনলাইন টিভি চ্যানেলে ইস্যু ভিত্তিক নিয়মিত শো করছেন।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জন্ম নেয়া মোঃ আজিজুল হক কায়েস পড়াশোনা করেছেন দেশ সেরা ঢাকা কলেজে, এরপর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য চলে যান যুক্তরাজ্যে। সেখানে বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড একাউন্টিং বিষয়ে স্নাতক সম্পন্ন করে হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত রয়েছেন এখন।

গ্রাসরুট ট্রাস্ট, সেন্ট্রাল লন্ডন ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রাস্ট, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ সেন্ট্রাল ও ওয়েস্ট লন্ডনের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের ফান্ড রেইজিং সহ নানাবিদ ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রদান করেন মোঃ আজিজুল হক কায়েস। তিনি নর্থ ওয়েস্ট মিনিস্টারের ‘চার্চ স্ট্রীট রেসিডেন্টস ফোরাম’র প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর।

উল্লেখ্য এই এলাকা থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী বাংলাদেশি বংশোদ্ভূত এমপি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার সুযোগ্য সন্তান টিউলিপ সিদ্দিক ২০১০ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

তিনি বহির্বিশ্বে শ্রীমঙ্গলবাসীদের সবচেয়ে বড় সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নিবার্হী এবং আব্দুল জব্বার আজিজুন নেসা (আজআন) ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কাউন্সিলর প্রার্থী মনোনীত করে লেবার পার্টি তাকে কমিউনিটির কাজে আরো বেশী উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান।
আগামী মে মাসের নির্বাচনে নির্বাচিত হলে তিনিই হবেন লন্ডনে শ্রীমঙ্গলী বংশোদ্ভূত প্রথম কাউন্সিলর এবং তা হবে সমগ্র শ্রীমঙ্গলবাসীর জন্য জন্য অত্যন্ত গৌরবের বিষয়।শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বড়বাড়ির মরহুম আব্দুল জব্বারের তৃতীয় পুত্র তিনি।

এদিকে মো. আজিজুল হক কায়েস বৃটেনের লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন এমন খবরে আনন্দে ভাসছেন নিজ এলাকায় শ্রীমঙ্গলের মানুষ। এখনকার মানুষদের ধারণা আজিজুল হক কায়েস  একদিন সে দেশের পার্লামেন্টেও নেতৃত্ব দেবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com