মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

এআর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
এআর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানস্থল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন তিনি। কনসার্টের দ্বিতীয় পর্বে মঞ্চে উঠবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান।

ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ এবং অনুভূতি সব সময়ই শীর্ষে। জাতীয় ক্রিকেট দলের অনেক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও জাতীয় ক্রিকেটে যেকোনো ভালো অবদানের জন্য তিনি সংশ্লিষ্টদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন সব সময়।

এর আগে সন্ধ্যায় শুরু হওয়া কনসার্টের প্রথম পর্বে গান পরিবেশন করেছেন দেশের বিখ্যাত শিল্পীরা। দর্শকদের মুগ্ধ করতে প্রথমেই মঞ্চে উঠেছিল দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর মঞ্চে ওঠেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।

অনুষ্ঠানে উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর স্ত্রী আফরোজা বেগম। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং তাঁর স্ত্রী সাবরিনা সোবহানও উপস্থিত আছেন অনুষ্ঠানে।

এদিকে কনসার্ট উপভোগ করতে বিকেল থেকেই স্টেডিয়ামে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শক। পরে সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করছেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হয়েছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়াও পাঁচ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।

এই কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোর। বিসিবির ফেসবুক পেজ ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com