মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

২৫০০ ফেসবুক আইডি হ্যাকার গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
২৫০০ ফেসবুক আইডি হ্যাকার গ্রেফতার

এক ফেসবুক আইডি হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তার নাম মো. লিটন ইসলাম, তিনি প্রায় ২ হাজার ৫০০ ফেসবুক  হ্যাক করেছেন।

গ্রেফতার মো. লিটন ইসলামেরে কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ২টি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার দখলে থাকা প্রায় ২ হাজার ৫০০ দেশি-বিদেশি ফেসবুক অ্যাকাউন্টের  লগইন করার প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্য পাওয়া যায়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক  জানান, গ্রেফতারকৃত হ্যাকার প্রথমে অনলাইনে ফিশিং লিংক তৈরি করে ছবি ও ভিডিও যুক্ত করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। শেয়ারকৃত লিংকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করা মাত্রই উক্ত পাসওয়ার্ড ও ইউজার নেম হ্যাকারের কাছে চলে যায়। হ্যাকার উক্ত আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দ্রুত তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারপর নিয়ন্ত্রণে নেওয়া আইডির মেসেঞ্জারে থাকা বিভিন্ন ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও ডাউনলোড করে তা সংরক্ষণ করে। পরবর্তীতে উক্ত হ্যাকার টার্গেট ব্যাক্তিকে মেসেঞ্জারে বার্তা দিয়ে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে টাকা দাবি করে। কেউ টাকা দিতে না চাইলে তার ব্যক্তিগত ছবি, ভিডিও ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দেন।

তিনি বলেন, এ ধরনের এক ভিকটিম মো. আনোয়ার হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি  কদমতলী থানায় একটি মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় হ্যাকারের অবস্থান শনাক্ত করা হয়।   গ্রেফতারকৃত লিটনকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ  আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com