সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

নওগাঁর সীমান্তে বোরোক্ষেতে পানি সেচের সময় কৃষককে ধরে নিয়ে গেলেন বিএসএফ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
নওগাঁর সীমান্তে বোরোক্ষেতে পানি সেচের সময় কৃষককে ধরে নিয়ে গেলেন বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে মামুন(৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরোক্ষেতে পানি সেচ করার সময় ধরে নিয়ে যায়। মামুন উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মামুন ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ বোরোক্ষেত জমিতে পানি সেচ করতে গিয়েছিল। এসময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি মামুন তার জমিতে ইরিবোরো ক্ষেতে পানি সেচ করছিল। এসময় টহলরত কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে যায়।

তাকে ফেরৎ চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে পতাকা বৈঠক চলছিল বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com