সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: দিনভর যানজটে রাজধানী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: দিনভর যানজটে রাজধানী

রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে যানজটে নাকাল হয়েছেন কর্মজীবী মানুষ।

এদিকে সংঘর্ষের ঘটনায় সকাল থেকেই মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প রুটে মানিক মিয়া এভিনিউ হয়ে নিউ মার্কেটমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। এতে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মতিঝিল এলাকায় দুপুরের দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা গড়ালে যানবাহনের চাপ বেড়ে গেলে অন্যান্য সড়কেও দেখা যায় যানজট। শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের ঘটনার পরপরই সকাল থেকে মিরপুর-আগারগাঁও হয়ে ফার্মগেট যাওয়ার পথে তীব্র যানজট দেখা গেছে। নিউ মার্কেটের দিকের পরিবহনগুলো খামারবাড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে করে অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

এ ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নার্গিস কবির বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে খামারবাড়ি পর্যন্ত আসতে ৪০ মিনিট লেগেছে তার। এরপর গাড়ি থমকে থাকায় খামারবাড়ি থেকে হেঁটে কাওরানবাজার পর্যন্ত চলে এলাম।

এদিকে বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার ও বাংলামোটরসহ এসব এলাকার সংযোগ সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে। বিশেষ করে অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

দুপুরে রামপুরা ও নতুন বাজার এলাকাতেও যানজট দেখা গেছে। এসব সড়কে গণপরিবহনের সংখ্যাও কমে যায়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

ঢাকা শহরে চলমান অনেকগুলো উন্নয়ন-কাজ চলছে সেটা যানজটের একটি কারণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী সাতদিনের মধ্যে ট্রাফিক পুলিশ একটি কর্মপদ্ধতি বের করবে বলে জানান মন্ত্রী। তিনি আমা করেন, দু’একদিনের মধ্যে যানজট কিছুটা নিয়ন্ত্রণ হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতরের সময় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com