সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বর্তমান সময়ের দেশের অন্যতম পর্যটন স্পট রাঙ্গামাটির সাজেক ভ্যালি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিনি সাজেকে অবকাশ যাপন করবেন বলে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে সরেজমিন পরিদর্শন ও প্রস্তুতিমূলক সমন্বয় সভা করেছে স্থানীয় প্রশাসন। এতে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও রিসোর্ট মালিকরা উপস্থিত ছিলেন। এতে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

এদিকে সাজেক রিসোর্ট মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিন সাজেকে রিসোর্ট, হোটেল বন্ধ রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রিসোর্ট মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক নিং থাং জাওয়া লুসাই বলেন, আমরা রিসোর্ট, হোটেল মালিকদের জানিয়ে দিয়েছি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com