সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ঈদে ঢাকা ছাড়ছেন প্রায় ১ কোটি মানুষ, বিদেশে গেছেন ১০ লাখ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
ঈদে ঢাকা ছাড়ছেন প্রায় ১ কোটি মানুষ, বিদেশে গেছেন ১০ লাখ

এবারের ঈদুল ফিতর উদযাপনে ঢাকা ছাড়ছেন প্রায় এক কোটি লোক। বেশির ভাগ লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি গেছেন।  আর ঈদের ছুটি পেয়ে বিদেশে গেছেন প্রায় ১০ লাখ লোক।

প্রতি বছরই ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ গ্রামের বাড়ি যান। এছাড়া ছুটি কাটাতে বিদেশে যান অনেকে। অনেকেই আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণ করেন।

এবারের ঈদের ছুটি আগে ভাগে শুরু হওয়ায় যানবাহনের ওপর তেমন চাপ পড়েনি। গত ২৮ এপ্রিল থেকেই রাজধানীর ছাড়তে শুরু করেছেন লোকজন। আর এবার রোজা ৩০টি হওয়ার কারণে অনেকেই স্বস্তিতে ঈদযাত্রা করছেন।

সোমবার (২ মে) রোজার শেষ দিনেও অনেকেই ঢাকা ছাড়ছেন। গত দু’বছর করোনার প্রভাব থাকায় সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তির ছিল না। তবে এবার করোনার প্রভাব কমে যাওয়ায় ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে।

এবার ঈদে ঠিক কত লোক ঢাকা ছাড়ছেন জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদে প্রতি বছর বিপুল সংখ্যক লোক ঢাকা ছাড়েন। এবারও ঢাকা ছাড়ছেন। এবার ঈদে প্রায় এক কোটি লোক ঢাকা ছাড়ছেন।

এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ নয় হাজার মোবাইল সিম। এর আগের দু’দিন ২৭ ও ২৮ এপ্রিল প্রায় ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। সে হিসেবে শুধু চারদিনেই ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

এদিকে ঢাকা থেকে প্রায় ১০ লাখ লোক ঈদের ছুটি কাটাতে বিদেশে গেছেন। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক ঈদ উপলক্ষে ভারতে গেছেন। এছাড়া দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক লোক ঈদের ছুটি কাটাতে গেছেন।

অনেকে আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে গেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। কেননা গ্রীষ্মকালে অনেকেই স্বস্তির জন্য সৈকতে সময় কাটাতে পছন্দ করেন। সে কারণে ঈদে ঢাকা থেকে অনেকেই কক্সবাজারের সমুদ্র সৈকতকেই বেছে নিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com