সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত
মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৮ মে) ভোরে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা (২৩)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব গনমাধ্যমকে জানান, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে যায়।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট এম এ জি হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশের একটি দল। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের এক সদস্য নিহত হন। আহত অপর দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com