বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ব্যয় কমাতে বিদেশ সফরে লাগাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
ব্যয় কমাতে বিদেশ সফরে লাগাম

যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ যাবেন, অন্যথায় কেউ বিদেশ যেতে পারবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১১ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রকল্প বিষয়ে তিনি বলেন, যে সব প্রকল্প এখন না করে ছয় মাস পর করলে দেশের সামষ্টিক অর্থনীতি, জিডিপিতে ক্ষতি হবে না আমরা সেগুলো বাতিল না করে সময় পিছিয়েছি।

জিডিপির হিসাব নিয়ে অর্থনীতিবিদদের সংশয় প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, আমরা যেভাবে জিডিপির হিসাব করি একইভাবে হিসাবটি করছি। আমরা কোনো কোম্পানি যুক্ত করিনি, যেভাবে হিসাব করতাম সেখানেও পরিবর্তন আনিনি। আমি মনে করি আমরা ঠিক আছি। আমরা যে তথ্য দিয়েছি সেগুলো দেশের মানুষের জন্য। আমরা ভয় পাই না, আমরা চাই আপনারা পরামর্শ দেবেন।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা যা বলেছি আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকসহ কেউ আপত্তি করেনি। তারা আমাদের সঙ্গে একমত, সেটা দেখলেই বুঝা যায়। চারদিকে তাকালেই বুঝতে পারবেন দেশের অর্থনীতি কতোটা শক্তিশালী ও বেগবান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com