বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচলের ঘোষাণা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মে) এক সার্কুলারে এ কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। জনসাধারণকে এসব গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

লাল নোটের এক হাজার টাকার প্রত্যাহার করা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার টাকা নোট নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে, লাল রংয়ের এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না, কাউকে জমা দিতেও বলা হয়নি।

বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট লেনদেনের সর্বশেষ সময়সীমা চলতি বছর ৩০ মে পর্যন্ত। এরপর আর কোনাে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে দুপুর ১২টার মধ্যে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট অচল বলে গণ্য হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com