বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

উল্লাপাড়ায় ২৬ হাজার লিটার তেল জব্দ, এক লাখ টাকা জরিমানা 

মো: শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় ২৬ হাজার লিটার তেল জব্দ, এক লাখ টাকা জরিমানা 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় ছাব্বিশ মেট্রিক টন (প্রায় ২৬ হাজার লিটার) ভোজ্য সয়াবিন তেল জব্দ ও এক লাখ  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷
শনিবার (১৪ মে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৷
সকাল আটটা থেকে প্রায় সাত ঘণ্টার অভিযানে পৌর শহরের অর্ণব বাণিজ্যালয়ে গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বোতলজাত প্রায় চৌদ্দ মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ৷ অপরদিকে দত্ত এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় সাড়ে বারো মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জব্দকৃত সয়াবিন তেল উপজেলা প্রশাসন থেকে সরকার নির্ধারিত দামে সাধারণ জনগণের মাঝে বিক্রি করে সে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে ৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com