মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

হিরো আলমের হাত থেকে সংস্কৃতি বাঁচাতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
হিরো আলমের হাত থেকে সংস্কৃতি বাঁচাতে মানববন্ধন

ইউটিউবে বিভিন্ন সময়ে ভিডিও আপলোড করে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলমের কর্মকাণ্ডের বিরোধিতা করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামে একটি সংগঠন।

এই সংগঠনটি বলছে, কথিত অভিনেতা হিরো আলমের জন্য ভারতীয়রা আমাদের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে আমাদের সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েকদিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন।

শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তী শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তার জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছে বলে অনেকেই মনে করছেন। আজ (মঙ্গলবার) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনের সভাপতি বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতি করার তালিকায় আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তার বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃতি করায় আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজল বলেন, আমি দীর্ঘদিন ধরেই খেয়াল করছি হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com