বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ফার্স্ট না সেকেন্ড ক্লাস পেলাম আপনারা মূল্যায়ন করবেন: সিইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
ফার্স্ট না সেকেন্ড ক্লাস পেলাম আপনারা মূল্যায়ন করবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রথম পরীক্ষায় ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস পেলাম সে নির্বাচন মূল্যায়ন আপনারাই করবেন।

বুধবার (১৫ জুন) ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।  যারা একটু বয়োবৃদ্ধ তাদের জন্য অসুবিধা হয়েছে। পুরো ভোট ধারাবাহিকভাবে মনিটরিং করা হয়েছে।

সিইসি আরও বলেন, আগে থেকেই আমরা স্বচ্ছ করার কথা বলেছিলাম। সেজন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দিয়েছি। পর্যবেক্ষরাও তাদের দায়িত্ব পালন করেছেন। প্রবলভাবে কোনো অভিযোগ পায়নি। তবে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ধীরগতি ছিল। আজকে কুমিল্লা সিটি, পৌরসভা ও ১৩২ ইউপি নির্বাচন; সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে। ভোটাররাও কোনো অভিযোগ করেননি। অফিসিয়াল ফলাফল আমরা এখনো পায়নি। আরও সময় লাগবে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। প্রথম থেকেই তারা আগের চেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com