মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালা সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালা সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

ঢাকায় যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য সরকার ও সিস্টেমকে দায়ি করেন।

বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় যে দামে রেজিস্ট্রি হচ্ছে প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। প্রত্যোকটা মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দাম দেখানো যায় না। সুতরাং যেটি পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে। কে কালো টাকার বাইরে আছেন?

তিনি বলেন, যখন কালো টাকা দেশে নিয়ে আসার চেষ্টা করছি, তখন বলা হচ্ছে, কালো টাকা সাদা করাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নেই, সরকার এজন্য দায়ী।

অর্থমন্ত্রী বলেন, পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এই প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।

পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিলে যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে।  শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনই সম্ভব ছিল না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com