বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

সিলেট থেকে রেল চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
সিলেট থেকে রেল চলাচল বন্ধ

বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করছে।

এর আগে সকাল সোয়া সাতটায় কালনী ও বেলা সোয়া ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সিলেট স্টেশন থেকে। এরপর থেকে আর কোনো ট্রেন চলাচল হয়নি।

জানা গেছে, রেলস্টেশনের মূল প্লাটফর্ম বন্যার পানিতে ডুবে গেছে। কোনো ট্রেন প্রবেশ করতে না পারায় স্টেশন বন্ধ ঘোষণা করা হয়।

স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, এ স্টেশন থেকে নির্ধারিত ট্রেনগুলো না ছেড়ে মাইজগাঁও স্টেশন থেকে ছাড়া হবে। যারা টিকিট কেটেছেন তাদের সেখান থেকেই ট্রেনে চড়তে হবে বলেও তিনি জানান।

বন্যায় সিলেটের অবস্থা প্রতিনিয়ত খারাপ হতে শুরু করেছে। জানা গেছে, সিলেট-সুনামগঞ্জের সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই জেলার মানুষ।

শনিবার দুপুর সোয়া ১২টা থেকে বিভিন্ন উপকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হয়। সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্যা পরিস্থিতির অবনতি হলে গ্যাস সংযোগও বন্ধ করে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com