মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিলেটে বন্যাদুর্গতদের পাশে ফায়ার সার্ভিস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
সিলেটে বন্যাদুর্গতদের পাশে ফায়ার সার্ভিস

সিলেটের স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় মানবিক সাহায্যে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ভয়াবহ বন্যার কারণে সিলেটের সব ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

শনিবার (১৭) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত শুক্রবার (১৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ বিষয়ে সিলেট বিভাগীয় অফিসকে বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এ নির্দেশনা মোতাবেক সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা বন্যায় মানবেতর জীবনযাপন করা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকায় খোলা হয়েছে বন্যায় উদ্ধার কাজের মনিটরিং সেল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিলেটের সব ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সিলেটের এ ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের নেতৃত্বে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরাও। গত শুক্রবার থেকে বিপর্যয়ের মুখে থাকা সিলেট সদরের খাদ্য গুদামে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে ফায়ার পাম্পের মাধ্যমে সেচের কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এছাড়া বিপর্যয়ের মুখে থাকা কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রেও নিয়োজিত করা হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সেখানেও তারা ভেতরে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে সেচ করার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও চলমান রাখার কাজে সহায়তা করছে।

অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় গত শুক্রবার রাতেই জরুরি ভিত্তিতে অধিদপ্তর থেকে সিলেটে জেমিনি বোট পাঠানো হয়েছে। জেমিনি বোটের সাহায্যে শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে আটকে পড়া লোকদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ইতোমধ্যেই সিলেটের দোয়ারাবাজার ফায়ার স্টেশনে ৪০ জন আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদেরসহ বিভিন্ন স্থানে খাদ্য সাহায্য পৌঁছে দিতেও কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ফায়ার সার্ভিস হচ্ছে মানুষের দুঃসময়ে বন্ধু। সিলেটের এ মানবিক বিপর্যয়ে আমাদের সদস্যরা ঘরে বসে থাকতে পারেন না। আমরা রাত-দিন ২৪ ঘণ্টা সিলেটের বিপদগ্রস্ত মানুষের পাশে আছি। প্রাকৃতিক দুর্যোগের এ সময় ফায়ার সার্ভিস সদস্যদের সব কার্যক্রম নিয়মিত ও নিবিড়ভাবে আমি নিজেও পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সব সহায্য নিয়ে এ দুর্যোগে সিলেটবাসীর পাশে থাকবে ফায়ার সার্ভিসের সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com