বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

বন্যায় সহায়তা হিসেবে ২ কোটি ২৮ লাখ টাকা দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
বন্যায় সহায়তা হিসেবে ২ কোটি ২৮ লাখ টাকা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জরুরিভাবে ২ কোটি ২৮ লাখ (২ লাখ ৪৪ হাজার ৬৪০ ডলার) বাংলাদেশি টাকা দিয়েছে। ওই অর্থ দিয়ে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহ করা হবে।

মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, এই অঞ্চলের কোনো কোনো এলাকায় ১২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে বন্যার পানি দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com