বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

পদ্মাসেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার পর পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। ঢাকা মেডিকেল সূত্রে তাদের দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রাত পৌনে ১১টার বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দু’জন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ।

পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সে সময় জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।

নিহতদের বন্ধু জয়দেব গণমাধ্যমকে জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় আর বিদেশ ফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকতেন। পদ্মাসেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন।

তিনি আরো জানান, কিছুক্ষণ পর মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা। সঙ্গে সঙ্গে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় ওই দুইজনকে। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টা থেকে সকল ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com