বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক আটক

হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রোববার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে সিআইডি। আটক যুবকের নাম বায়েজিদ তালহা।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পরদিন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এসময় সেতুর ওপরে মানুষের ভীড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ। বায়েজিদের (৩০) বাড়ি পটুয়াখালী জেলায়।

এ বিষয়ে সোমবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড বিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ।

৩৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন ওই যুবক। খোলা নাট হাত নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের…পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে। ’

এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com