মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন
সিলেটে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে টানা ১০দিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হোপ ফাউন্ডেশন কক্সবাজার, বাংলাদেশ।
গত ২০ জুন থেকে সিলেটের বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় খাবার বিতরণ, চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ সহ প্রায় ১০ হাজার মানুষকে সেবা প্রদান করা হয়েছে।
হোপ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ডা. ইফতেকার মাহমুদের নির্দেশনায় সিলেটে এ কার্যক্রম পরিচালনা করছেন প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন, হোপ ইমার্জেন্সি রেসপন্স টিমের টিম লিডার মুহিবুল ইসলাম মিছবা, ডাঃ তানবিন হাসান জিসান, ডাঃ মোঃ ফয়সল, মেডিকেল সহকারী শাহীন আলম, মোহাম্মদ মিঠুন, ফিজিওথেরাপিস্ট সরোয়ার কামাল প্রমুখ।
সার্বিক বিষয়ে হোপ ইমার্জেন্সি রেসপন্স টিমের টিম লিডার মুহিবুল ইসলাম মিছবা বলেন, সিলেটের বন্যা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা গত ১০ দিন থেকে ১৪ সদস্যের টিম নিয়ে বন্যার্তদের সহযোগিতায় কাজ করছি।
উল্লেখ্য, গত ২০ জুন থেকে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হোপ ফাউন্ডেশন প্রায় দশ হাজার মানুষকে খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com