মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহ (৫৮) কে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদ-অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। এ ঘটনায় অপর আসামি নফিরশাহ এর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে (৪০) খালাস প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নফির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ এর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়-২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে নফির শাহ এর বড় বউ লতিফন (৫২) ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মোজাম্মেল বাদি হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে নফির শাহ বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রমাণিত হওযায় বিচারক নফির শাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে ৫০ হাজার অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদানকরা হয়।

তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওযায় খালাস প্রদান করেন আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com