বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে ঘটনাস্থলে আজিম উদ্দিন স্কুলের মোড়ে অস্থায়ী বেদিতে এ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে জঙ্গি হামলায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পড়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজল’সহ পুলিশ অফিসার ও সদস্যগণ।

শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, “জঙ্গি হামলায় নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে পুনর্বাসনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর এ দিনে আহত ও নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ মামলায় চার্জশিটভূক্ত সকল জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করেন পুলিশ সুপার।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা

উল্লেখ্য যে, ২০১৬ সালের ৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর কিছু আগে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে চারপাশ। পুলিশের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের দুই কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলা ‘কে । পরে জঙ্গিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একটি গুলি পাশের বাড়ির জানালা ভেদ করে গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিককে বিদ্ধ করে। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com