রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ছবিতে আবার চমক দেখালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
নতুন ছবিতে আবার চমক দেখালেন অমিতাভ বচ্চন

‘গণপথ’ ছবিতে নতুন ভূমিকায় অমিতাভ বচ্চন। ২৩ বছর পর ভাগনানিদের প্রযোজনায় কাজ করছেন ‘বড়ে মিয়াঁ’। ‘বিগ-বি’ মানেই নতুন চমক। বক্স অফিসের পারদ চড়াতে এখনও এই নামটাই যথেষ্ট এমনই মনে করেন আমজনতা। তাঁর নতুন ছবির খবর মানেই প্রতীক্ষার শুরু। এ বার টাইগার শ্রফের ‘গুরু’-র ভূমিকায় ‘শাহেনশা’। এমনই খবর বলি-পাড়ায়।

মুম্বই সংবাদসংস্থার খবর অনুযায়ী, বিকাশ বহেলের পরিচালনায় ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। প্রযোজক জ্যাকি ভাগনানি ও পরিচালক বিকাশ তাঁদের ছবিতে ‘সরকার’-কে পেয়ে বেজায় খুশি।

ছবিতে টাইগারের ‘গুরু’-র ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও একই ধরনের চরিত্রে পাওয়া গিযেছে অমিতাভকে। তবে এই ছবিতে শুধু অভিনয়ই নয় তাঁর ‘ব্যারিটোন’ কণ্ঠাস্বরকেও কাজে লাগিয়েছেন নির্মাতারা, এমনটাই সূত্রের খবর।

এর আগেও অমিতাভ-ভাগনানি জুটি কাজ করেছেন ডেভিড ধবনের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-য়। ‘বিবি নং ওয়ান’-এ অমিতাভকে দেখা গিয়েছে অতিথি চরিত্রে।

অন্য দিকে এই ছবিতে টাইগারের সঙ্গে আবার কাজ করতে পেরে খুশি কৃতি। ২০১৪-এ ‘হিরোপান্তি’-তে প্রথম টাইগারের সঙ্গে জুটি বাঁধেন কৃতি। তখন থেকেই টাইগার তাঁর মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। এই ছবিতে আবার ফিরে পেলেন তাঁর প্রথম নায়ককে ।

 

এই ছবির কথা বলতে গিয়ে মুম্বই সংবাদসংস্থাকে কৃতি বলেন, ‘‘বলিউডে আমার প্রথম ছবি টাইগারের সঙ্গে। আমরা একসঙ্গে পথচলা শুরু করি, এগিয়েও চলেছি একসঙ্গে।’’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com