মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ডিবির প্রধান হলেন হারুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
ডিবির প্রধান হলেন হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সম্প্রতি  ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ হারুন অর রশীদ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর অপর এক আদেশে তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ডিবির যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি।

এর আগে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালনকালে হারুন অর রশীদকে ২০১৯ সালের ৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হয়। এরপর ২০২০ সালে ১৪ মে তাকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিযুক্ত করা হয়।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ ওই পদে যোগ দেন এবং ১১ মাস দায়িত্ব পালন করেন।

এর আগে মোহাম্মদ হারুন অর রশীদকে ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।

নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে।

২০১৮ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর থেকে ডিএমপিতে বদলি করা হয়েছিল।

এছাড়া, মোহাম্মদ হারুন অর রশীদ গাজীপুরে দায়িত্ব পালনের আগেও ডিএমপিতে দায়িত্বরত ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত হন তিনি।

দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের ফলে একাধিকবার পুলিশের সর্বোচ্চ বিপিএম ও পিপিএম পদক অর্জন করা হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) সম্পন্ন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com