রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অতীতের সব রেকর্ড ভেঙে দিল ‘ব্যাচেলর’স কোরবানি’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
অতীতের সব রেকর্ড ভেঙে দিল ‘ব্যাচেলর’স কোরবানি’

এবার ঈদে ইউটিউবের শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে কাজল আরেফিন অমির নির্মিত নাটক। বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে ‘ব্যাচেলর কোরবানি’। আর দ্বিতীয় স্থানে ‘গুডবাজ’। এ দু’টি নাটকই নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ অনুষ্ঠানমালার এই দুই নাটক বেশ আলোড়ন তৈরি করেছে।

আর এবার ‘ব্যাচেলর’স কোরবানি’ গড়লো অনবদ্য রেকর্ড। অতীতের সব ভিউয়ের রেকর্ড ভেঙে নাটকটি মাত্র চারদিনে কোটি ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। আর এমন রেকর্ডে অমিসহ নাটকের পুরো টিম ভাসছে শুভেচ্ছার বন্যায়। ভক্ত-দর্শক থেকে শুরু করে সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে ‘ব্যাচেলর’স কোরবানি’ টিমকে। এবার এই নাটকের চরিত্রগুলো নতুন মাত্রায় হাজির হয়েছেন।

কখনো নাটকের পাশা ভাই দর্শকদের মাতিয়ে রাখেন অথবা কখনো কাবিলা। হাবু ভাই কখনো মাতান তো তার সঙ্গে শুভ। আবার বুট জুতো চুরি করে নতুন করে আনন্দ দেন শিমুল। রোকেয়া বা অন্তরা অথবা লামিয়া নতুন করে নাটকের গতিপথ তৈরি করে দেন। এবারের ঈদে নতুন এপিসোডের বিকল্প হিসেবে ব্যাচেলর পয়েন্ট তারকাদের অভিনয়ে ‘ব্যাচেলর’স কোরবানি’- তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

নতুন রেকর্ডের ইতিহাস গড়া বিষয়ে কাজল আরেফিন অমি বলেন, দর্শক নাটকটি এত পছন্দ করছে এটাই তো সার্থকতা। আমরা অনেক পরিশ্রম করে নাটকটি বানিয়েছি। চাঁদ রাতে ৩-৪টা পর্যন্ত এডিটিং প্যানেলে ছিলাম। ঈদের দিনেও আমাকে এডিটিং প্যানেলে বসতে হয়েছে। আপনারা জানেন আমি নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নিই। একাধিক দিন সময় নিয়ে নাটকগুলো বানিয়েছি। ভালো লাগছে দর্শকদের এত এত প্রতিক্রিয়া দেখে, আমি কথা দিচ্ছি আমার ডেডিকেশন আরও বাড়িয়ে দেবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com