মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সহজডটকমের জরিমানা ২ লাখ, রনি পাবেন ৫০ হাজার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
সহজডটকমের জরিমানা ২ লাখ, রনি পাবেন ৫০ হাজার

রেলওয়ের অব্যবস্থাপনার ঘটনায় সহজডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির উপস্থিতিতে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মানুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী। প্রাথমিকভাবে বিকাশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে গত ৭ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর জানতে চেয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি জানে কিনা, জানলে কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

ওই শিক্ষার্থীর বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বুধবার এ মন্তব্য করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, কোর্ট আমাকে বলেছেন, আপনি কি ডেইলি স্টার পড়েছেন? আমি বলেছি পড়েছি।

তখন আদালত বললেন, নিউজটা কি দেখেছেন? আমি বলেছি দেখেছি।

দেখে জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম। এ সময় আদালত বললেন, তিনি হাতকড়া অবস্থায় দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে, এটা দুদক জানে কিনা জানলে কোনো ব্যবস্থা আছে কিনা। এটা জানান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের আরও জানান, বিষয়টি অফিসে (দুদক) অবহিত করেছি। অফিস তথ্য উপাত্ত দিয়ে আমাকে জানালে আমি আদালতকে জানিয়ে দেব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, রেলের টিকিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির একক আন্দোলনের বিষয়ে হাইকোর্ট জানতে চেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com