মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ছুটে এলেন গাজীপুরে, ধুমধাম করে বিয়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ছুটে এলেন গাজীপুরে, ধুমধাম করে বিয়ে

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ছুটে এসেছেন গাজীপুর সিটির জোলারপাড় এলাকায়। বিয়ের পিঁড়িতে বসেছেন ধুমধাম করে। মসজিদে অনুষ্ঠিত এই বিয়েতে হাজির হয়ে গ্রামবাসী আনন্দ উল্লাস করেছেন। গোটা এলাকায় তাদের নিয়ে চলছে উৎসবের আমেজ।

মালয়েশিয়ার কামপুং কেলেওয়াক এলাকার বাসিন্দা একটি বিশ্ববিদ্যালয়ের চাকুরে নুরকারমিলা বিনতে হামিদ গত ১৮ই জুলাই প্রেমের টানে ছুটে আসেন প্রেমিক গাজীপুরের জাহাঙ্গীর আলমের বাড়িতে। এখানে এসে মুগ্ধ তিনি।

জাহাঙ্গীর মালয়েশিয়া থাকার সুবাদে তার প্রেমে পড়ে। নুরকারমিলার মতে, বাঙালি ছেলে জাহাঙ্গীর খুব ভালো, সৎ ও দায়িত্বশীল। একজন অপরজনকে গভীরভাবে চিনেছেন, জেনেছেন। তাই শুধু সবচেয়ে ভালো বন্ধু না ভেবে, জীবনসঙ্গী করতে এখানে ছুটে এসেছেন।

তার নিজের পিতার পরিবারের লোকজনের মতামত নিয়েই এসেছেন এখানে।

জাহাঙ্গীর আলম জানান, তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন ২০১৪ সালে। সেখানে গিয়ে চাকরি করেন একটি বিশ্ববিদ্যালয়ে। মালয়েশিয়ান মুসলিম পরিবারের মেয়ে নুরকারমিলার সঙ্গে একসঙ্গে চাকরি। তারপর ধীরে ধীরে তাদের দু’জনের ভালোলাগা।

তিন বছর আগে জাহাঙ্গীর আলম এদেশে ফিরলেও করোনাসহ নানা কারণে আর মালয়েশিয়া ফেরা হয়নি। তবু ভালোবাসার টানে মনের মানুষটি এদেশে ছুটে আসলে তার মা, বোন ও স্বজনদের মতামতে গ্রামবাসীকে নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন উৎসব করে বিয়ে করেছেন।

জাহাঙ্গীর আলমের মা জানান, মেয়েটি যখন বিদেশ থেকে ছেলের টানে চলে এসেছেন, তাই তারা মেনে নিয়েছেন হাসি মুখেই। বিয়ে দিয়েছেন ঘটা করে। বাকিটা জীবন যেন তারা সুখেই থাকে। উভয়ের পরিবারের সম্মতি, সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয় গত শুক্রবার।

এখন দু’জনে স্থায়ী সংসার পাততে চান মালয়েশিয়াতে। একমাত্র ছেলে জাহাঙ্গীরের ইচ্ছা তার মাকেও নিয়ে যাবেন সে দেশে। তাদের দাম্পত্য জীবন সুখী হোক আর ভালোবাসার বিয়ের এই বন্ধন আজীবন অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com