মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

জুলাই মাসে সড়কে ঝরেছে ৮৭১ প্রাণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
জুলাই মাসে সড়কে ঝরেছে ৮৭১ প্রাণ

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ৩ হাজার ৮০৪টি সড়কপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৭১ জন ও আহত হয়েছেন ৩ হাজার ৪৭২ জন বলে সেভ দ্য রোড’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (১ আগস্ট) সেভ দ্য রোড’র মাসিক প্রতিবেদনে জানানো হয়, সদ্য সমাপ্ত মাসে সড়কে এসব দুর্ঘটনায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৬৫৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৫০ টাকা। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বাংলাদেশের ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত এবং প্রচারিত তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠান সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা।

এতে বলা হয়, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী ২৩১ জন, শিক্ষার্থী ১৯০ জন, নারী ২৫৫ জন, শিশু ৪৫ জন ও পঞ্চাশোর্ধ ১৫০ জন। বাইক লেন না থাকায় একই পথে চলাচলরত অন্য পরিবহনের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে শিক্ষার্থী ও তরুণদের অধিকাংশের মৃত্যু হয়েছে। অন্যান্য বাহনের ক্ষেত্রে নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি গতিতে চলার কারণে প্রাইভেটকার, বাস ও ট্রাক দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব বাহনের অধিকাংশ চালকের বয়সই ১৮ থেকে ৪০ এর মধ্যে।

প্রতিবেদনে জানানো হয়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর পাশাপাশি নিয়ম না মানা ও হেলমেট ব্যবহারে অনীহার কারণে এক হাজার ১০৪টি দুর্ঘটনায় ৮৬৩ জন আহত এবং ২০৩ জন নিহত হয়েছেন। অসাবধানতা ও ঘুমন্ত চোখে ক্লান্তি নিয়ে দ্রুত চালানোর কারণে ৭৩৩টি ট্রাক দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ৭১৪ জন এবং নিহত হন ১৬৫ জন।

এছাড়া খানাখন্দ, অচল রাস্তাঘাট আর সড়কপথ নৈরাজ্যের কারণে এক হাজার ৫টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৩২ জন এবং নিহত হয়েছেন ৩২০ জন। পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারিচালিত রিকশা-সাইকেল ও সিএনজিচালিত যানবাহন দুর্ঘটনা ঘটে ৯৬২টি। এতে আহত হয়েছেন ৭৬৩ জন ও নিহত হয়েছেন ১৮০ জন।

অন্যদিকে, জুলাই মাসে নৌপথ দুর্ঘটনা ঘটেছে ১১৮টি। এতে আহত হয়েছেন ৩২১ জন, নিহত হয়েছেন ১৯ জন। একই সময় রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৪২টি। ঈদুল আজহার ঈদযাত্রাসহ বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩২ জন এবং নিহত হয়েছেন ২৪ জন। এ সময় আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে দুর্ঘটনা রোধে সেভ দ্য রোড-এর নেতারা পদ্মা সেতুসহ সারা দেশে সব সড়ক-মহাসড়ক-সেতুতে অনতিবিলম্বে বাইক লেন, গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন, সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং প্রতি পাঁচ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপনের জন্য সুপারিশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com