মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে

ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি এখন কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব‌্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক জানান, সোমবার সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর ৩টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ও সন্ধ‌্যা ৬টায় পানি বৃদ্ধি পেয়ে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি।

মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের অধিকাংশ জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি আকস্মিক ভাবে বৃদ্ধি পাওয়া আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। অনেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চর গুলো প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওই সব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি এখন বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com