মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিরাজগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল সেনাসদস্যের প্রাণ 

মো: শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিল সেনাসদস্যের প্রাণ 
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় রিয়ান হোসেন (২১) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত রিয়ান হোসেন কাজিপুর মাইজবাড়ী  ইউনিয়েনের পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটায় ঐ সেনা সদস্য তার চাচাতো ভাই আবু বক্কার’কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে পিপুলবাড়ীয়া (এ,টি,এম) বুথ থেকে টাকা উত্তোলন করে আসছিলেন। এসময় সিরাজগঞ্জ সদর এলাকার গজারিয়া-শ্যামপুর (সড়াতৈল) নামক স্থানে সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লাগে এবং অ্যাপাচি 4v গাড়িটির সামনের চাকা ভেঙে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রিয়ানের মুখে প্রচন্ড আঘাতে অজ্ঞান হয়ে যান,তার চাচাতো ভাইও গুরুতর আহত হন। 
স্থানীয় জণগন তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রিয়ান হোসেনকে মৃত ঘোষনা করেন।
পরে সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে মাইজবাড়ী ইউনিয়ন পরিষদে মাঠে তার জানাযা সম্পন্ন হয়। তারপর দাফনের জন্য নেয়া হয় বগুড়ার শেরপুরে।
কাজিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাসিবুল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আমাদের থানা এলাকার মধ্য না তবে আমি ওই মৃত সেনা সদস্যের বাড়ি গিয়েছিলাম এবং তাদের খোঁজ খবর নিয়েছি।
নিহত সেনা সদস্য গত পরশুদিন ছুটিতে গ্রামের বাড়িতে আসেন , তিনি ৬৩ এডি খুলনা যশোর ক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com